advertisement
advertisement

ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ক্যাংসনেও তৎপরতা: আইএইএ


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ক্যাংসনেও তৎপরতা: আইএইএ

চলতি বছরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

advertisement

ভিয়েনাভিত্তিক জাতিসংঘের পরমাণু নজরদারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য নতুন একটি অবকাঠামো গড়ে তুলেছে। একই সঙ্গে রাজধানী পিয়ংইয়ংয়ের সন্নিকটে অবস্থিত ক্যাংসন পারমাণবিক কেন্দ্রের সম্প্রসারিত অংশেও তৎপরতা শুরু করেছে দেশটি। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাপ্ত তথ্যপ্রমাণ ও ছবি বিশ্লেষণে প্রতীয়মান হয় যে উত্তর কোরিয়া বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে তাদের পরমাণু সক্ষমতা বাড়িয়ে চলেছে। ২০০৯ সাল থেকে আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি না থাকায় উপগ্রহচিত্র ও উত্তর কোরিয়ার সরকারি প্রচারমাধ্যমের ছবির ওপর ভিত্তি করেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং–উনের একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের স্থিরচিত্র প্রকাশ করেছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সেই ছবির সঙ্গে স্যাটেলাইট থেকে পাওয়া দৃশ্য মিলিয়ে ইয়ংবিয়নের নতুন দোতলা ভবনটি চিহ্নিত করা সম্ভব হয়েছে। এটি ওই কেন্দ্রের দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা, যার উভয় তলাতেই গ্যাস সেন্ট্রিফিউজ ক্যাসকেড বসানো হয়েছে এবং সেখানে সর্বমোট অন্তত ২৮টি ক্যাসকেড স্থাপনের ধারণক্ষমতা রয়েছে। এ ছাড়া ক্যাংসন ইউরেনিয়াম কেন্দ্রে ২০২৪ সালে নির্মিত একটি বর্ধিত ভবনে (অ্যানেক্স) চলতি বছরের জানুয়ারি থেকেই পরমাণু কার্যক্রম শুরুর সুস্পষ্ট আলামত মিলেছে।

সোমবার আইএইএর বোর্ড অব গভর্নরসের অধিবেশনে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি গভীর উদ্বেগ জানিয়ে বলেন, ইয়ংবিয়ন ও ক্যাংসন কেন্দ্রে পারমাণবিক কর্মকাণ্ড চালু রাখা এবং অস্ত্র তৈরির উপযোগী উপাদান উৎপাদন বাড়ানো অত্যন্ত উদ্বেগের বিষয়, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তবে শুরু থেকেই আইএইএর এই কর্তৃত্ব ও পর্যবেক্ষণ সম্পূর্ণ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং। ভিয়েনায় নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের অবস্থান এখন চূড়ান্ত এবং অপরিবর্তনীয়; ফলে পারমাণবিক বিস্তার রোধ চুক্তির (এনপিটি) বাইরে থাকা কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো আইনি এখতিয়ার আইএইএর নেই।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর