advertisement
advertisement

আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ইন্টার্নশিপের সুযোগ, ওয়াশিংটনে কাজের সঙ্গে মিলবে বেতন-ভাতা


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ইন্টার্নশিপের সুযোগ, ওয়াশিংটনে কাজের সঙ্গে মিলবে বেতন-ভাতা

আবেদনের সময় প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), স্টেটমেন্ট অব ইন্টারেস্ট বা কভার লেটার এবং বর্তমান শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকার প্রমাণ দিতে হবে

advertisement

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৭ সালের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এফআইপি) আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অর্থনীতি ও এর সঙ্গে সম্পর্কিত বিষয়ে পিএইচডি গবেষণারত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। নির্বাচিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফ সদর দপ্তরে ১০ থেকে ১২ সপ্তাহ কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।

এ কর্মসূচিতে আবেদনের জন্য প্রার্থীকে সামষ্টিক অর্থনীতি কিংবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিতে অধ্যয়নরত হতে হবে এবং ডিগ্রি সম্পন্ন হতে এক থেকে দুই বছর বাকি থাকতে হবে। ইন্টার্নশিপ শুরুর সময়, অর্থাৎ ২০২৭ সালের জুন মাসে আবেদনকারীর বয়স অবশ্যই ৩২ বছরের কম হতে হবে। তবে যারা পূর্বে আইএমএফের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন, তারা এতে আর আবেদন করতে পারবেন না।

নির্বাচিত ইন্টার্নদের নিয়মিত বেতন দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রার্থীদের জন্য যাওয়া-আসার সাশ্রয়ী (ইকোনমি) শ্রেণির বিমান টিকিট সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রে কাজের ছাড়পত্র প্রয়োজন এমন যোগ্য বিদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার নথিপত্রে আইএমএফ সহায়তা দেবে এবং তাদের জন্য সীমিত পরিসরে চিকিৎসাবিমার সুবিধাও থাকবে।

আবেদনের সময় জীবনবৃত্তান্ত (সিভি), আগ্রহপত্র বা কভার লেটার এবং বর্তমানে শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকার সনদ জমা দিতে হবে। এ ছাড়া প্রার্থীর সাম্প্রতিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া অধ্যয়ন ও সাম্প্রতিক ফলাফলের তথ্যসংবলিত প্রত্যয়নপত্র প্রদান করা আবশ্যক। আগ্রহী প্রার্থীদের আইএমএফের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ২০২৬ সালের ৫ ডিসেম্বর।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর