advertisement
advertisement

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটকের কয়েক ঘণ্টা পর ছাড়া পেলেন ইমরান খান ও তাঁর সঙ্গীরা


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটকের কয়েক ঘণ্টা পর ছাড়া পেলেন ইমরান খান ও তাঁর সঙ্গীরা

আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান

advertisement

ভারতের মুম্বাইয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। তবে ছাড়া পাওয়ার পর পুলিশের ভূমিকা ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। গত শনিবার আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভে অন্যদের সঙ্গে শামিল হয়েছিলেন তাঁরা।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই কর্মসূচির ডাক দেয়। ওই দিন বিকেল চারটার দিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ইমরান ও তাঁর সঙ্গীদের একপ্রকার টেনেহিঁচড়ে ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশের দাবি, বিক্ষোভের কোনো পূর্বানুমতি ছিল না। যদিও সিজেপির ভাষ্য, তাঁরা ই-মেইলের মাধ্যমে অনুমতি চাইলেও কোনো জবাব পাননি।

মুক্তির পর ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লেখা ওয়াশিংটন জানান, তাঁরা নিরাপদে আছেন। বাড়ি ফিরে তিনজন পরস্পরকে জড়িয়ে ধরার আরেকটি ভিডিও-ও সামনে আসে। তবে ছাড়া পাওয়ার পরও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ লেখার। তিনি দাবি করেন, তাঁদের ট্যাক্সিতে উঠতে দেওয়া হয়নি এবং পুলিশ চালকদের হুমকি দিয়েছিল। একই সঙ্গে জায়েন মারি খান ইনস্টাগ্রাম স্টোরিতে অভিযোগ করেন, আটকের কারণ জানতে চাইলেও ইয়েলো গেট থানার কর্মকর্তারা কিছুই জানাননি। থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে এক কর্মকর্তা তাঁদের পেছনে যান এবং কারণ স্পষ্ট না করে 'দুই মিনিট' বলে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে থাকেন।

ইমরানের অভিযোগ, কোনো কারণ না জানিয়েই তাঁদের তিনজনকে পুলিশের গাড়িতে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়েছে। একপর্যায়ে পুলিশ সদস্যদের উদ্দেশে ইমরানকে হাত নেড়ে ‘জয় হিন্দ’ বলতেও দেখা যায়। ভ্যানে বসে নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে দিয়ে অভিনেতা রসিকতা করে লেখেন, মনে হচ্ছে তাঁকে যেন গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, শুধু মুম্বাই নয়, এই ইস্যুতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক দিল্লিতেই চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর