ফাইল ছবি
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব ফাজিল ও কামিল মাদ্রাসায় যেকোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ অক্টোবর থেকে শুরু করে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত অধিভুক্ত ও পরিচালিত মাদ্রাসাগুলোতে সব ধরণের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রাখতে হবে। আদেশের অনুলিপিটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ এবং গভর্নিং বডি কিংবা অ্যাডহক কমিটির সভাপতিদের নিকট পাঠানো হয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।