advertisement
advertisement

ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ

ফাইল ছবি

advertisement

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব ফাজিল ও কামিল মাদ্রাসায় যেকোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ অক্টোবর থেকে শুরু করে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত অধিভুক্ত ও পরিচালিত মাদ্রাসাগুলোতে সব ধরণের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রাখতে হবে। আদেশের অনুলিপিটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ এবং গভর্নিং বডি কিংবা অ্যাডহক কমিটির সভাপতিদের নিকট পাঠানো হয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর