advertisement
advertisement

মেহেরপুর ও কুষ্টিয়া দিয়ে ১০ জনকে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি ও জনতা


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
মেহেরপুর ও কুষ্টিয়া দিয়ে ১০ জনকে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি ও জনতা

সীমান্তের শূন্যরেখায় ছিলেন ঠেলে পাঠানো ছয় নারী–পুরুষ। আজ রোববার সকাল ছয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায়

advertisement

মেহেরপুর ও কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। আজ রোববার মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল এলাকায় ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে পুশ-ইন করার চেষ্টা চালানো হয়েছিল।

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ভোরে কাঁটাতারের বেড়ার গেট উন্মুক্ত করে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ভোর চারটার দিকে ঘটনাটি ঘটলেও বিজিবির প্রহরীরা তা দ্রুত টের পান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলায় ওই ছয়জন প্রায় ছয় ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকেন। পরবর্তী সময়ে সকাল ১০টার দিকে বিএসএফ তাঁদের পুনরায় ভারতে ফিরিয়ে নেয়। রংমহল গ্রামের বাসিন্দা লাল মিয়া জানান, কুয়াশার আড়ালে বিএসএফের ঠেলে পাঠানো ব্যক্তিদের ঠেকাতে এলাকাবাসী ও বিজিবি একসঙ্গে অবস্থান নিয়েছিল। রংমহল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঘন কুয়াশায় ভোরে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার পর সকাল ১০টায় বিএসএফ তাঁদের ফেরত নেয়। বর্তমানে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দুজন পুরুষ ও দুজন নারীকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন ঠোটারপাড়া সীমান্তচৌকি এলাকায় সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে, যা বেলা পৌনে ১১টায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ১৫৩/৯-এস নম্বর পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষান ক্যাম্পের সদস্যদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি দল। ওই চারজনকে বাংলাদেশে পাঠানোর পাঁয়তারা চলাকালে বিজিবি তাৎক্ষণিক কঠোর সতর্ক অবস্থান গ্রহণ করে। এতে সকাল আটটার দিকে বিএসএফের অপচেষ্টা ব্যর্থ হয় এবং চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেন, যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন অমান্যের চেষ্টা রুখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর