advertisement
advertisement

শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা আয়াস আটক


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা আয়াস আটক

পুলিশ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে থেকে এ এন এম আয়াসকে আটক করে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার দুপুরে

advertisement

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার চেষ্টার অভিযোগে এ এন এম আয়াস নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব পদে রয়েছেন। শনিবার দুপুরে শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে বলে নিশ্চিত করেছে।

শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, শিল্পকলা একাডেমির সম্মুখভাগ থেকে আয়াসকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি সেখানে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি মুছে দেওয়ার অপচেষ্টা করছিলেন।

এর আগে, গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উচ্ছেদ অভিযানের পর সেখানকার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে ভূমিকা রাখা মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। একই সঙ্গে সীমানাপ্রাচীর সংস্কার, পথচারীদের বসার জন্য বেঞ্চ তৈরি ও নতুন ডাস্টবিন স্থাপন শেষে ফুটপাতটি সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর