সড়ক দুর্ঘটনা
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো ব্যক্তিরা হলেন উপজেলার জিংলাতলী গ্রামের দিনমজুর নজির মিয়া (৬৫) এবং তাঁর স্ত্রী ঝরনা বেগম (৫৫)।
জিংলাতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করে জানান, নজির মিয়ার গ্রাম থেকে তাঁর শ্বশুরবাড়ির দূরত্ব আনুমানিক দেড় কিলোমিটার। আজ সকালে তিনি স্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে হরিপুর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে সকাল সাতটার দিকে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা অভিমুখী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুজনের জীবনাবসান ঘটে। এই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পরপরই স্বজনেরা মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে দাফনের প্রস্তুতি চলার সময় সংবাদ পেয়ে হাইওয়ে থানার পুলিশ সেখানে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্দেশ্যে সেগুলো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।